গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Bankura মমতাকে ‘হীরকরানি’ আক্রমণ শাহ

    মমতাকে ‘হীরকরানি’ আক্রমণ শাহ

    0
    37
    ছবি সৌজন্যে :ফেসবুক

    এবার হীরকরানিকে টাটা বাই বাই করার সময় এসেছে। দুর্নীতি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন অমিত শাহ। বাঁকুড়ার ছাতনার সভা থেকে বলেছেন বিজেপিতে ভোট দিয়ে হীরকরানিকে উৎখাত করার সময় এসেছে।

    তিনি আরও বলেছেন তৃণমূলের তোলাবাজরা গরিব শিশুদেরও রেশন চুরি করেছে। রাজ্য প্রশাসনের আশীর্বাদেই নদী থেকে অবৈধ বালি খনন চলছে। গরিব মানুষের উন্নয়নে কেন্দ্রের পাঠানো টাকা তৃণমূলের সিন্ডিকেট বাহিনীর পকেটে গিয়েছে। হুঁশিয়ারি দিয়ে বলেছেন বিজেপি সরকার এলে গরিবের মানুষের লুঠের টাকা সুদ সমেত ফেরত দিতে হবে। তিনি আরও বলেছেন অহঙ্কারি মমতা বন্দ্যোপাধ্যায় অসম, ওড়িশায় রাজ্যে আলু রফতানি করতে দেয় না। যেদিন এরাজ্যে বিজেপি সরকার হবে, সেদিন বিকেলেই বাংলার আলু সারা দেশে রফতানি করা হবে।

    হুঁশিয়ারি দিয়ে বলেছেন যেদিন বিজেপি ক্ষমতায় আসবে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সিন্ডিকেট বাংলা থেকে শেষ হবে। সিন্ডিকেটরাজকে উল্টো ঝুলিয়ে সিধে করা হবে।