গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment রজনীকান্তের ছবিতে শাহরুখের ক্যামিও

    রজনীকান্তের ছবিতে শাহরুখের ক্যামিও

    0
    27
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    এক ফ্রেমে দুই সুপারস্টার রজনীকান্ত- শাহরুখ খান। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে ভারতীয় চলচ্চিত্রপ্রেমীদের জন্য।নেলসন দিলীপকুমারের আসন্ন ব্লকবাস্টার,জেলার টু ছবিতে একই ফ্রেমে দেখা যাবে বলিউডের কিংবদন্তি শাহরুখ খান এবং দক্ষিণ ভারতের সুপারস্টার রজনীকান্তকে।

    যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয় নি,তবে মালয়ালম মহাতারকা মোহনলালের ব্যক্তিগত স্টাইলিস্ট জিশাদ শামসুদ্দীনের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট এই জল্পনায় সিলমোহর দিয়ে দিয়েছে। জিশাদ সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শাহরুখ, রজনীকান্ত, মোহনলাল এবং শিব রাজকুমারের একটি এআই-দিয়ে তৈরি ছবি শেয়ার করেছেন। সেখানে তিনি তামিল ভাষায় কান্ডিপ্পা ইরুক্কুম অর্থাৎ,অবশ্যই এটি ঘটছে লিখে ফ্যানদের উচ্ছ্বাস কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন।এই মেগা প্রজেক্টে শাহরুখের উপস্থিতি নিয়ে গুঞ্জন নতুন নয়। গত বছরের শেষ দিকে বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী একটি সাক্ষাৎকারে অজান্তেই এই বড় খবরটি ফাঁস করে দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন যে, জেলার টু ছবিতে রজনীকান্ত, মোহনলাল, শাহরুখ খান এবং শিব রাজকুমারের মতো তারকারা সবাই তার চরিত্রের বিরুদ্ধে একজোট হবেন।এই তথ্য থেকে এটিও স্পষ্ট যে, ছবিতে মিঠুন চক্রবর্তীকে প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যেতে পারে। প্রথম কিস্তিতে মোহনলাল এবং শিব রাজকুমারের ক্যামিও চরিত্রগুলো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল, যার ফলে সিক্যুয়েলে তাদের ফেরা নিশ্চিত ছিল। এবার সেই তালিকায় পাঠান তারকার সংযোজন ছবিটিকে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।সিনেমার ইতিহাসে এটিই হতে চলেছে শাহরুখ ও রজনীকান্তের প্রথম সরাসরি পর্দায় উপস্থিতি। এর আগে ২০১১ সালে রা-ওয়ান ছবিতে রজনীকান্তের ,চিট্টি চরিত্রের একটি বিশেষ উপস্থিতি থাকলেও, শারীরিক অসুস্থতার কারণে তিনি নিজে সেটির শুটিং করতে পারেননি বলে জানা যায়। এ ছাড়া চেন্নাই এক্সপ্রেস ছবিতেও শাহরুখ তাকে গানের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছিলেন।

    দীর্ঘ সময়ের এই অপেক্ষা এবার সার্থক হতে চলেছে নেলসনের হাত ধরে। জল্পনা শোনা যাচ্ছে যে, বিজয় সেতুপতিকেও এই ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যেতে পারে।