গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Technology ইউটিউবে বন্ধ করা যাবে ‘শর্টস’

    ইউটিউবে বন্ধ করা যাবে ‘শর্টস’

    0
    13
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব ইউজারদের জন্য বড় পরিবর্তন এনেছে গুগল। এখন থেকে চাইলে ইউজাররা তাদের ফিড থেকে, ইউটিউব শর্টস পুরোপুরি সরিয়ে ফেলতে পারবেন।

    নতুন একটি ফিচারের মাধ্যমে শর্টস দেখার সময়সীমা,শূন্য মিনিটে নামিয়ে আনার সুযোগ দিচ্ছে প্ল্যাটফর্মটি। উল্লেখ্য,দীর্ঘদিন ধরে ইউজাররা অভিযোগ করে আসছিলেন যে,শর্টসের কারণে তারা দীর্ঘ সময়ের ভিডিওতে মনোযোগ দিতে পারছেন না। এই সমস্যা সমাধানে ইউটিউব জিরো-মিনিট ফিড লিমিট অপশন চালু করেছে। ইউটিউবের মুখপাত্র ম্যাকেঞ্জি স্পিলার জানিয়েছেন, শুরুতে এই ফিচারটি শিশুদের জন্য প্যারেন্টাল কন্ট্রোল-এর অংশ হিসেবে আনা হলেও, এখন সাধারণ ইউজাররাও এটি ব্যবহার করতে পারবেন। আগে শর্টস দেখার সর্বনিম্ন সময় ১৫ মিনিট নির্ধারণ করা যেত, যা এখন কমিয়ে শূন্য করা সম্ভব।এদিকে বর্তমানে বিশ্বজুড়ে অনলাইন নিরাপত্তা এবং সোশ্যাল মিডিয়া আসক্তি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বিশেষ করে কিশোর-কিশোরীরা যেন শর্টসের পেছনে ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট না করে, সেদিকে নজর দিচ্ছে গুগল। নতুন এই নিয়মে একবারে ০ মিনিট সেট করে দিলে শর্টস ট্যাবে আর কোনো ভিডিও দেখা যাবে না। পরিবর্তে স্ক্রিনে ভেসে উঠবে,আপনি আপনার শর্টস ফিড লিমিটে পৌঁছেছেন।অন্যদিকে,নতুন আপডেটে অভিভাবকরা এখন সন্তানদের অ্যাকাউন্টে শর্টস দেখার সময় নির্দিষ্ট করে দিতে পারবেন। উল্লেখ্য ২০২০ সালে চালুর পর থেকে ইউটিউব শর্টস বর্তমানে প্রতিদিন গড়ে ২০০ বিলিয়ন ভিউ পাচ্ছে। ইউটিউবের সিইও নীল মোহান জানিয়েছেন, শর্টস তাদের সবথেকে জনপ্রিয় মাধ্যম। তা সত্ত্বেও ইউজারদের মানসিক স্বাস্থ্য ও সময়ের গুরুত্ব বিবেচনা করে এই ফিচারটি যুক্ত করা হয়েছে।

    একইসাথে চলতি বছর শর্টসে এআই প্রযুক্তির আরও ব্যবহারের ঘোষণা করেছেন তিনি, যা ইউজারদের নিজস্ব লাইকনেস ব্যবহার করে ভিডিও তৈরির সুযোগ দেবে।