
মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘরে ঢুকে হারাতে হবে। তাই ভবানীপুরে শুভেন্দু অধিকারীকে দাঁড় করানো হয়েছে।
মনোনয়ন জমার আগে হাজরা মোড়ে পথসভা থেকে দাবি করেছেন অমিত শাহ। তিনি বলেছেন শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকেই লড়তে চেয়েছিলেন। কিন্তু তিনি বলেছেন শুধু নন্দীগ্রাম নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে ঢুকে ওঁকে হাবাতে হবে। এঁর তো রেকর্ড আছে।
গতবার মমতা সরকার তো গড়তে পেরেছিলেন কিন্তু নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হেরে গিয়েছিলেন। এবার পুরো বাংলার পাশাপাশি ভবানীপুরেও হারবেন মমতা বন্দ্যোপাধ্যায়।






