
দফায় দফায় তৃণমূলের বিক্ষোভ স্লোগানের মধ্যেই কালীঘাট মন্দিরকে ছুঁয়ে রোড শো করে সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দিয়েছেন শুভেন্দু অধিকারী। আগের দিন রাতেই কলকাতায় চলে এসেছিলেন অমিত শাহ।
এরপর বৃহস্পতিবার দুপুরে অমিত শাহকে সঙ্গে নিয়ে সার্ভে বিল্ডিংয়ে ভবানীপুর কেন্দ্রের জন্য মনোনয়ন জমা দিয়েছেন শুভেন্দু অধিকারী। তবে হাজরা থেকে সার্ভে বিল্ডিং পর্যন্ত যাত্রাপথে বারবার তৃণমূলের স্লোগান বিক্ষোভের মুখে পড়তে হয়েছে শুভেন্দু অধিকারীর শোভাযাত্রাকে। তৃণমূলের বিক্ষোভ থেকে জুতোও দেখানো হয়। পাল্টাও বিজেপি নেতা কর্মীরা পাল্টা স্লোগান দেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে একপ্রস্থ হাতহাতিও বেধে যায়। যদিও কড়া নিরাপত্তা থাকায় বড় কোনও ঘটনা ঘটেনি। সার্ভে বিল্ডিংয়ের ২০০ মিটার আগে গাড়ি থেকে নেমে হেঁটে সাভে বিল্ডিংয়ের ভিতরে যান অমিত শাহ, শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্যরা। তখন সার্বে বিল্ডিংয়ের বাইরে প্রবল স্লোগান, সাউটিং চলছে তৃণমূল বিজেপির দুই পক্ষের মধ্যে। জোরে মাইক বাজানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বিক্ষোভ সামলাতে কার্যত হিমশিম খেতে হয় পুলিশ, বাহিনীকে। বৃহস্পতিবার সকালে প্রথমে গুরুদ্বার, পরে লক্ষ্মীনারায়ণ মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন পর্বের প্রক্রিয়া শুরু করেন শুভেন্দু অধিকারী। হাজরা মোড়ে ছোট সভার পর গাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তকে সঙ্গে নিয়ে রোড শো করে মনোনয়ন জমা দিতে এগিয়ে যান শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন বিজেপির আরেক প্রার্থী শতরূপাও।
একেবারে সনাতনী মেজাজ ছিল শোভাযাত্রায়। সাধুসন্ত থেকে ধামসা মাদল, আদিবাসী নৃত্য বাদ ছিল না কিছুই।









