গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Jalpaiguri শিলিগুড়ির ডেপুটি মেয়রের মুখে বাম জমানা, চাপানউতোর

    শিলিগুড়ির ডেপুটি মেয়রের মুখে বাম জমানা, চাপানউতোর

    0
    94
    ছবি সৌজন্যে : নিজস্ব

    খুনের হুমকি পেয়ে শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার বাম জমানার তুলনা টানতেই রাজনৈতিক চাপান উতোর শুরু হয়েছে। শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেছেন এটি বিচ্ছিন্ন ঘটনা। ডেপুটি মেয়র তাৎক্ষণিক প্রতিক্রিয়াতে এমনটা বলে থাকতে পারেন।

    তবে পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে। ইতিমধ্যেই দুজন ধরা পড়েছে। অভিযুক্তদের একজনের বাড়ি বাঁকুড়া এবং অন্যজন শিলিগুড়ির বাসিন্দা। অন্যদিকে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেছেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার রাগে বলুন কিংবা ক্ষোভে বলুন না কেন, এধরণের ঘটনা আগে কখনও শিলিগুড়িতে ঘটেনি।

    ডেপটি মেয়র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরেই পুলিশ অ্যাকটিভ হয়েছে। এটা খুবই দুর্ভাগ্যের।