গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Jalpaiguri পেঁযাজ খাই, মাথা খাইনা, ঝাড়গ্রামে মোদীর ঝালমুড়ি

    পেঁযাজ খাই, মাথা খাইনা, ঝাড়গ্রামে মোদীর ঝালমুড়ি

    0
    10
    ছবি সৌজন্যে : এক্স

    পেঁয়াজ খাই, মাথা খাইনা। ঝাড়গ্রামে ঝালমুড়ি কিনতে গিয়ে দোকানিকে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ঝাড়গ্রামের সভা শেষ করে হেলিপ্যাডের দিকে যাওয়ার পথে আচমকাই ঝালমুড়ির দোকানের সামনে থেমে যায় প্রধানমন্ত্রীর কনভয়।

    পড়ন্ত দুপুরে গাড়ি থেকে নেমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোজা এগিয়ে যান কলেজ মোড় এলাকায় ঝালমুড়ির দোকানে। সেখানে গিয়ে দোকানিকে বললেন ভাই ঝালমুড়ি খাওয়ান তো। প্রধানমন্ত্রীকে সামনে দেখে হতচকিতে হয়ে পড়েন ঝালমুড়ি বিক্রেতা বিক্রম সাউ। প্রধানমন্ত্রী জিজ্ঞেস করেন ঝালমুড়ির কত দাম। এরপর সম্বিত ফিরতেই বিক্রম জানান ১০ টাকা, ২০ টাকা। এরপর মুড়ি মাখাতে মাখাতে বিক্রম জিজ্ঞেস করেন তিনি পেঁয়াজ খান কিনা। সঙ্গেই সঙ্গেই জবাব আসে পেঁয়াজ খান, কিন্তু মাথা খান না। এরপর ১০ টাকা দিয়ে ঝালমুড়ি কিনে দোকানের সামনে দাঁড়িয়েই খেতে থাকেন।

    দোকানের সামনে দাঁড়িয়ে থাকা মানুষজনের সঙ্গে ছোট্ট জনসংযোগও সেরে নেন তিনি। পরে সেই ঝালমুড়ি খাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন প্রধানমন্ত্রী।