গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Jalpaiguri বিজেপি নেতাকে খুনের চেষ্টা, থানা ঘেরাও, তপ্ত ফুলবাড়ি

    বিজেপি নেতাকে খুনের চেষ্টা, থানা ঘেরাও, তপ্ত ফুলবাড়ি

    0
    4
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ফুলবাড়িতে বিজেপি নেতাকে খুনের চেষ্টার অভিযোগ ঘিরে রণক্ষেত্র শিলিগুড়ি। এনজেপি থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির। তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে সরব হয়েছেন ডাবগ্রাম ফুলবাড়ির বিদায়ী বিধায়ক শিখা চ্যাটার্জি।

    জানা গিয়েছে বৃহস্পতিবার ভোট মিটতে শিলিগুড়ির ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকার বিজেপি নেতা বিপ্লব দেবের ওপর হামলা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে বিজেপি কর্মীরা হাসপাতালের বাইরে জমায়েত করতে শুরু করে। এরপর শুক্রবার সকালে বিদায়ী বিধায়ক শিখা চ্যাটার্জির নেতৃত্বে নিউ জলপাইগুড়ি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা।

    পুলিশ জানিয়েছে ঘটনায় জড়িত থাকার অভিযোগে নূর আলম নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। যদিও তৃণমূলের দাবি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে ফল, রাজনৈতিক ফায়দা তুলতে তৃণমূলের নাম জড়ানো হয়েছে।