গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home South 24 Pgs প্রেমিককে খুন করে পালানোর অভিযোগ, মহিলাকে গণধোলাই

    প্রেমিককে খুন করে পালানোর অভিযোগ, মহিলাকে গণধোলাই

    0
    63
    ছবি সৌজন্যে : নিজস্ব

    প্রেমিককে খুনের অভিযোগে প্রেমিকাকে ধরে গণধোলাই দিয়েছে স্থানীয়রা। দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটে অভিযোগ ঘিরে শোরগোল পড়েছে। যদিও মহিলার দাবি আত্মহত্যা করেছেন তাঁর সঙ্গী।

    জানা গিয়েছে বছর ৩৮-র বাপন দাস পরিযায়ী শ্রমিকের কাজে দিল্লিতে থাকার সময় তাঁর থেকে ১০ বছর বেশি বয়সী এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। ওই মহিলাকে গ্রামে আলাদা একটি বাড়িতেও রাখেন বাপন। মাঝেমধ্যে স্ত্রী সন্তানকে ছেড়ে ওই মহিলার সঙ্গে থাকতেন। স্থানীয়দের অভিযোগ শনিবার রাতে শিবচতুর্দশী মেলা থেকে ফেরার পর বাপনের সঙ্গে ওই মহিলার গন্ডগোল বাধে। মারামারিও হয় বলে অভিযোগ। এরপরেই বাপনের ভাগ্নে এবং ভাগ্নি ওই বাড়িতে গেলে মামা বাপন দাসের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে চিৎকার চেঁচামিচি করতে থাকে। সেই সুযোগে পালিয়ে যান ওই মহিলা। এরপরে ঢোলাহাট পঞ্চানন বাজারের কাছ থেকে ওই মহিলাকে স্থানীয়রাই ধরে ফেলেন। শুরু হয় গণধোলাই।

    পরে ঢোলাহাট থানার পুলিশ গিয়ে মহিলাকে উদ্ধার করে। স্থানীয়দের অভিযোগ বাপন দাসকে খুন করে ঝুলিয়ে দিয়েছেন ওই মহিলা।