
নতুন মাইলফলকে পৌঁছেছে মিউজিক ও পডকাস্ট স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই। এখন তাদের মোট মাসিক সক্রিয় ইউজারের সংখ্যা ৭৫ কোটিরও বেশি।
এক ঘোষণায় স্পটিফাই বলেছে, ২০২৫ সালের শেষ প্রান্তিকে নতুন এই রেকর্ড করেছে তারা। আগের বছরের একই সময়ের তুলনায় তাদের ইউজারের সংখ্যা এখন ১১ শতাংশ বেড়েছে, যা এক প্রান্তিক আগেই ছিল কেবল ৭১ কোটি।সেখান থেকে এই বড় লাফ স্পটিফাইয়ের ক্রমাগত জনপ্রিয়তারই প্রমাণ বলে দাবি করা হচ্ছে।কোম্পানিটি বলেছে, স্পটিফাইয়ের প্রিমিয়াম গ্রাহক সংখ্যাও গত বছরের তুলনায় ১০ শতাংশ বেড়েছে।এ গ্রাহক সংখ্যা ২৬ কোটি ৩০ লাখ থেকে বেড়ে এখন ২৯ কোটিতে দাঁড়িয়েছে।সুইডিশ এ কোম্পানির প্রিমিয়াম গ্রাহকদের মধ্যে সবচেয়ে বড় অংশ ইউরোপের ,৩৬ শতাংশ এবং দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর আমেরিকা ২৫ শতাংশ। এ উন্নতির পেছনে এআইসহ বেশ কিছু কারণের কথা উল্লেখ করেছে স্পটিফাই। উল্লেখ্য, ২০২৫ সালের শেষদিকে নিজেদের প্ল্যাটফর্ম থেকে মানহীন এআই গান সরিয়ে ফেলার এবং শিল্পীবান্ধব এআই মিউজিক পণ্য আনার কথা বলেছিল স্পটিফাই। তবে এসব নিয়ে কোম্পানিটির বিস্তারিত পরিকল্পনা এখনও স্পষ্ট নয়।কোম্পানিটি দাবি করেছে, ডিসেম্বরে তাদের সালতামামি স্পটিফাই র্যাপড আগের যে কোনো সময়ের চেয়ে সাফল্য পেয়েছে।
৫৬টি ভাষায় এতে প্রায় ৩০ কোটিরও বেশি ইউজার সক্রিয়ভাবে অংশ নিয়েছেন এবং প্রায় ৬৩ কোটি বার তা শেয়ার হয়েছে।









