গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International ডমিনিকান প্রজাতন্ত্রের সমুদ্র সৈকতে মিলেছে সুদীক্ষার পোশাক ও জুতো

    ডমিনিকান প্রজাতন্ত্রের সমুদ্র সৈকতে মিলেছে সুদীক্ষার পোশাক ও জুতো

    0
    113
    ছবি সৌজন্যে : এক্স
    ডমিনিকান প্রজাতন্ত্রে ঘুরতে গিয়ে নিখোঁজ ভারতীয় বংশোদ্ভূত সূদীক্ষা কোনাস্কির এখনও কোনও খোঁজ মেলেনি। তবে তাঁর পোশাক পড়ে থাকতে দেখা গিয়েছে সে দেশের এক সমুদ্রসৈকতে।
    গত বৃহস্পতিবার ভোর ক্যারিবিয়ান দ্বীপুঞ্জের ওই দেশের পুন্টা কানায় রিউ রিপাব্লিকা হোটেলের সমুদ্রসৈকতে তাঁকে শেষবারের জন্য দেখা গিয়েছিল। ওই সমুদ্রসৈকতেই একটি চেয়ারে সাদা রঙের পোশাক এবং পাশে বালিমাখা একজোড়া চটিও পাওয়া গিয়েছে। তদন্তকারীদের অনুমান, ওই পোশাক এবং জুতো সুদীক্ষারই। ২০ বছর বয়সি সদীক্ষা আমেরিকার পিটসবার্গ ইউনিভাসিটির ছাত্রী। বন্ধদের সঙ্গে ছুটি কাটাতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গিয়েছিলেন তিনি।
    পোশাক এবং জুতোর সন্ধান পাওয়ার পরে তদন্তকারীদের অনমান সমদ্রে নেমে তলিয়ে গিয়েছেন তরুণী। তিনি তলিয়ে গিয়েছেন, না কি তাঁকে কেউ অপহরণ করেছেন, তা নিয়েও সংশয়ে রয়েছে পরিবারের লোকজন।