গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National ইউটিউবে কত পর্নোগ্রাফি? কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

    ইউটিউবে কত পর্নোগ্রাফি? কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

    0
    196
    ছবি সৌজন্যে : সুপ্রিম কোর্ট
    ইউটিউবে কত পর্নোগ্রাফি কন্টেন্ট রয়েছে সেই নিয়ে কেন্দ্রের জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্য কান্ত এবং এন কোটিশ্বর সিং এই কন্টেন্ট নিয়ন্ত্রণ করতে কেন্দ্র কোনও পদক্ষেপ করছে কিনা, সেই প্রশ্নও রেখেছেন।
    কুরুচিকর যৌনগন্ধী মন্তব্যের জেরে দেশজুড়ে প্রবল আক্রমণের মুখে পড়েছেন জনপ্রিয় ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। তাঁর মামলার শুনানির পরেই কেন্দ্রের কাছেও জবাব তলব করেছে শীর্ষ আদালত। প্রবল তিরস্কার করলেও রণবীরকে রক্ষাকবচ দিয়েছে দুই বিচারপতির বেঞ্চ দিনকয়েক আগে এক জনপ্রিয় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন জনপ্রিয় ইউটিউবার রণবীর। সেখানে তিনি আচমকাই যৌনগন্ধী নিয়ে মন্তব্য করেছিলেন, এই মন্তব্য প্রকাশ্যে আসতেই বিতর্কের ঝড় ওঠে দেশজুড়ে। অসম, মুম্বই পুলিশ এফআইআর দায়ের করে রণবীরের বিরুদ্ধে। সেগুলির প্রত্যেকটি খারিজ করার জন্য শীর্ষ আদালতে আবেদন জানান তিনি।
    তবে প্রবল তিরস্কার করলেও রণবীরকে গ্রেপ্তারি থেকে রেহাই দিয়েছে শীর্ষ আদালত। প্রাণনাশের হুমকি থেকে সুরক্ষা চেয়ে পুলিশের দ্বারস্থ হতে পারেন রণবীর, এমন অনুমতিও মিলেছে।