
মা-মাটি-মানুষ নয়, রাজ্যে মাফিয়া, মাস্তান, মার্ডারারদের সরকার চলছে। গুলশন কলোনিতে দুষ্কৃতী দৌরাত্ম নিয়ে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী।
সোশ্যাল মিডিয়ায় পোস্টে তিনি লিখেছেন অপরাধীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে বাইপাস সংলগ্ন আনন্দপুরের গুলশন কলোনি। ভয় এমন যে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেয়, এলাকাবাসীরা আতঙ্কে ঘরের দরজায় ছিটকানি লাগায়। তাঁর প্রশ্ন কারা এই ভাবনাহীন বন্দুকবাজ। এত সাহস পায় কি করে। স্থানীয়রাই বলছে তৃণমূলের দুই গোষ্ঠীর এলাকা দখলের লড়াই লেগেই থাকে। কলকাতার অপরাধ জগতের অন্ধকূপ গুলশন কলোনি। এখানে বাংলাদেশি মুসলিমরা ঘাঁটি গেড়েছে। প্রায়ই ভিনরাজ্যের পুলিশ ওই এলাকায় হানা দিয়ে লুকিয়ে থাকা বাংলাদেশিদের গ্রেফতার করে। সব জেনেও পুলিশ ব্যর্থ।
কারণ স্পষ্ট শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব আর সিন্ডিকেটের লড়াই পুলিশ আটকাতে গেলে পুলিশের শীর্ষকর্তাদের চেয়ার টলে যাবে। খোঁচা দিয়ে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গুলশন কলোনিতে নিরাপদ ঠাঁই দিয়েছেন।






