গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Malda বেহালার সরশুনা স্কুলে ট্যাব-কাণ্ড, মালদায় ধৃত ৪    

    বেহালার সরশুনা স্কুলে ট্যাব-কাণ্ড, মালদায় ধৃত ৪    

    0
    536

    এবার খোদ কলকাতায় ট্যাব-র টাকা কেলেঙ্কারি। বেহালার সরশুনা গার্লস হাইস্কুল-র তরফ থেকে সরশুনা থানায় অভিযোগ করা করা ২৬ জন ছাত্রীর ট্যাবের টাকা অন্য আকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে।

    সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্ত নেমে চারজনকে গ্রেফতার করেছে।একইভাবে সারা রাজ্যে যখন ট্যাব কেলেঙ্কারি নিয়ে আলোড়ন পড়ে গেছে, ঠিক সেই সময়ে দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে মহেন্দ্রগঞ্জ হাইস্কুলে ৩১ টি ছাত্র-ছাত্রীর ট্যাবের টাকা তুলে নিয়েছে হ্যাকাররা। ১৬৬ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ৩১ জন ছাড়া বাকি প্রত্যেকেই ট্যাবের টাকা গিয়েছে। গঙ্গাসাগর থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে। সাগর থানার অভিযোগ দায়েরের পর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনার জেলা শিক্ষা পরিদর্শক কাছে। এদিকে, ট্যাব কেনার জন্য রাজ্য সরকারের দেওয়া পড়ুয়াদের টাকা হাতানোর অভিযোগে মালদার বৈষ্ণবনগর থেকে আরও চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ট্যাবের টাকা হাতানোর অভিযোগে নতুন যে চার জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁরা সকলেই বৈষ্ণবনগরের বাসিন্দা। ধৃতেরা হলেন রকি শেখ, পিন্টু শেখ, শ্রবন সরকার এবং জামাল শেখ।পুলিশ জানিয়েছে, ধৃত সকলেরই সাইবার ক্যাফে আছে।

    সেই সাইবার ক্যাফেতে বসেই প্রতারণা চক্র চালাত তাঁরা। পুলিশ সূত্রে খবর, ধৃতদের থেকে একাধিক জিনিস বাজেয়াপ্ত হয়েছে। তার মধ্যে রয়েছে ১৫টি পেনড্রাইভ, ল্যাপটপ, কম্পিউটারের হার্ড ড্রাইভ, ডায়েরি, ব্যাঙ্কের নথি।

    ছবি  সৌজন্যে : নিজস্ব