
নৈহাটিতে উপনির্বাচন চলাকালীনই ভাটপাড়ার ১২ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল সভাপতিকে গুলি করে খুন করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃত অশোক কুমার সাউ ২০১৯ সালে ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূলের সভাপতি ছিলেন।
এখনও তিনি সক্রিয় তৃণমূল কর্মী।প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে বাজার করতে বেরোনোর সময় কয়েক জন দুষ্কৃতী পায়ে হেঁটে এসে ঘিরে ধরেছিল তৃণমূল নেতা অশোক সাউকে। এরপর এলোপাথাড়ি গুলি চালায়। পরে তাকে লক্ষ্য করে সকেট বোমা ছোড়া হয় বলেও অভিযোগ। গুলির শব্দ শুনতে পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু ততক্ষণে বাইকে চম্পট দেয় দুষ্কৃতীরা। আহত অবস্থায় অশোককে উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয় ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে। কিন্তু বাঁচানো গেল না।পরে সেখানেই তাঁর মৃত্যু হয়।
ছবি সৌজন্যে : নিজস্ব









