
দুর্নীতির বিরুদ্ধে লড়াই জারি থাকবে, দিল্লির কালকাজি কেন্দ্র থেকে জয়ের পর বলেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা। উল্লেখ্য, দিল্লি নির্বাচনে আপের হেভিওয়েট প্রার্থীদের ভরাডুবির দিন একমাত্র আশার আলো অতিশী মারলেনা।
আপের মতো তারকা প্রার্থীদের পরাজয়ের মধ্যেও প্রায় সাড়ে ৩ হাজার ভোটের লিড নিয়ে জয়ের শেষ হাসি হেসেছেন অতিশীই। যদিও আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের তরী ডুবেছে বিজেপি পরভেশ সিংয়ের কাছে। হেরে গিয়েছেন আপের অন্যতম দুই তারকা প্রার্থী মণীশ সিসোদিয়া, সৌরভ ভরদ্বাজ। কেজরিওয়ালের হাবের পরই সোশ্যাল মিডিয়াম ভাইরাল হয়েছে পুরনো একটি ভিডিও।
যেখানে তাঁকে বলে শোনা গিয়েছে, বিজেপি এজন্মে হারাতে পারবে না আপকে। এই ভিডিও নিয়ে এখন হাসিঠাট্টা করতে শুরু করে দিয়েছেন বিজেপি কর্মী-সমর্থকরা।









