গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National কেজরিওয়ালের হারে আক্ষেপ গুরু আন্না হাজারের

    কেজরিওয়ালের হারে আক্ষেপ গুরু আন্না হাজারের

    0
    668
    ছবি সৌজন্যে : এক্স
    দিল্লির নির্বাচনের ফল প্রকাশের পরই মুখ থুবড়ে পড়েছে আম আদমি পার্টি। হার মানতে বাধ্য হয়েছেন দলের নম্বর ১ প্রার্থী আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তাঁকে নিয়ে আক্ষেপের সুর গুরু আন্না হাজারের গলায়।
    আপের ভাবমূর্তি নষ্টকেই হারের অন্যতম কারণ বলেই উল্লেখ করেছেন আন্না হাজারে। তাঁর দাবি, নির্বাচনে সাফল্য পেতে কী কী করণীয়, সে বিষয়ে তিনি অতীতে বারবার বুঝিয়েছেন অরবিন্দকে। কিন্তু তাঁর কথায় গুরুত্ব দেননি আপ সুপ্রিমো। উল্টে অর্থের মোহে আচ্ছন্ন থেকেছেন তিনি। দিল্লির নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের সামনে আন্না হাজারে বলেছেন, নির্বাচনে লড়ার সময় প্রার্থীর চরিত্র, সু-চিন্তাধারা, শুদ্ধতা থাকা প্রয়োজন। কিন্তু কেজরিওয়াল তাঁর কথা শোনেননি। মদের দোকানের প্রসঙ্গও উঠে আসে আন্না হাজারের কথায়। উল্লেখ্য, ২০১১ সালে তৎকালীন কংগ্রেস সরকারের বিরুদ্ধে আন্না হাজারের আন্দোলন মঞ্চে দেখা গিয়েছিল অরবিন্দ কেজরিওয়ালকে।
    সেইসময় কেজরিওয়ালকে তাঁর ভাবশিষ্য বলেও আখ্যা দিয়েছিলেন অনেকে। তবে ২০১২ সালে নতুন দল গড়ে রাজনীতির ময়দানে নামার পর গুরু-শিষ্য সম্পর্কে চিড় ধরে।