
ইউরোপ এবং পশ্চিম এশিয়ার সংঘাত নিয়ে উদ্বিগ্ন ভারত। এই যুগ যুদ্ধের যুগ নয়, সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোভুলিডসকে পাশে নিয়ে যৌথ সাংবাদিক সম্মেলনে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ত্রিদেশীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে গিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, বিদেশ সচিব বিক্রম মিশ্রি এবং জাতীয় উপদেষ্টা অজিত ডোভালও। সাইপ্রাস থেকে কানাডা এবং তারপর ক্রোয়েশিয়া সফরে যাবেন প্রধানমন্ত্রী। কানাডায় জি৭ বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
২৩ বছর পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রী এই দ্বীপরাষ্ট্রে পা রাখলেন। সেই ১৯৭৪ থেকে সাইপ্রাসের এক-তৃতীয়াংশ জমি তরস্ক দখল করে রেখেছে বলে অভিযোগ। তুরস্ক আবার পাকিস্তানের মিত্র দেশ। পহলেগাঁও হামলার পরবর্তী সময়ে পাকিস্তানের পাশেই দাঁড়িয়ছিল তারা। প্রধানমন্ত্রী সাইপ্রাস তরফ একযোগে পাকিস্তান এবং তুরস্ককে বার্তা দেওয়া হল বলে মনে করেছেন অনেকে।









