গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International এবার ভিন্ন আবহে বাংলাদেশে ‘বসন্ত উৎসব’

    এবার ভিন্ন আবহে বাংলাদেশে ‘বসন্ত উৎসব’

    0
    80
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে কিছুটা ভিন্ন আবহে এবার উদযাপিত হয়েছে বসন্ত উৎসব। প্রথম দিন এবার নেই চিরাচরিত একুশের বইমেলা।
    তাই বরাবরের মতো ফাগুনের রং ও রূপ নিয়ে নতুন বইয়ের কাছে যাওয়া হবে না নগরবাসীর। বাংলা পঞ্জিকা অনুযায়ী প্রতিবছর ১ ফাল্গুন বসন্ত উৎসব আয়োজন করে থাকে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ। এ বছরও বসন্ত উৎসব ১৪৩২ আয়োজন করেছে সংগঠনটি। তবে বিগত বছরগুলোর মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় নয়।
    এবার বসন্ত উৎসব হয়েছে রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরের উন্মুক্ত প্রাঙ্গণে। শনিবার সকাল সাড়ে ৭টায় বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীদের সমবেত যন্ত্র ও কণ্ঠসংগীতের মাধ্যমে উৎসবের সূচনা হয়। দিনভর থাকবে নৃত্য ও সংগীত দলের পরিবেশনা, একক সংগীত ও আবৃত্তি, শিশু-কিশোর এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিল্পীদের অংশগ্রহণ। পাশাপাশি বসন্ত কথন, প্রীতি বন্ধনী ও আবির বিনিময়ের আয়োজনও ছিল।