গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Lifestyle পেটের মেদ কমাতে

    পেটের মেদ কমাতে

    0
    102
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    পেটের মেদ কমানো নিঃসন্দেহে কঠিন কাজগুলোর একটি।কঠোর ডায়েট অনুসরণ করলেও অনেক সময় শরীরের অন্যান্য অংশের মেদ কমে, কিন্তু পেটের মেদ থেকে যায় অটল।

    এতে শুধু সৌন্দর্য নষ্ট হয় না, আত্মবিশ্বাসেও প্রভাব পড়ে। তবে নিয়মিত কিছু সহজ অভ্যাস মেনে চললে বাড়িতেই পেটের মেদ কমানো সম্ভব।সকালে এক গ্লাস গরম জলেতে লেবুর রস মিশিয়ে পান করলে পেটের চর্বি কমাতে দারুণ কাজ করে। লেবুতে থাকা ভিটামিন ‘সি’ ও অ্যান্টি-অক্সিডেন্ট শরীরের বিষাক্ত উপাদান দূর করে ও মেটাবলিজম বাড়ায়। চাইলে এতে অল্প মধু মিশিয়ে নিতে পারেন।রাতে এক চামচ জিরা জলেতে ভিজিয়ে রেখে সকালে সেই জল পান করলে হজমের উন্নতি ঘটে ও চর্বি দ্রুত গলতে সাহায্য করে। এটি পেটের মেদ কমানোর অন্যতম সহজ উপায়। সেজন্যে,সকালের খাবারে ডিম, ডাল, দই বা চর্বিহীন মাংসের মতো প্রোটিনসমৃদ্ধ খাবার রাখুন। এতে সারাদিন শক্তি বজায় থাকে, খিদে কমে এবং ইনসুলিনের ভারসাম্য রক্ষা হয়। পাশাপাশি ওটস, ব্রাউন রাইস, লাল আটার রুটি বা ডালজাতীয় খাবারে রয়েছে প্রচুর ফাইবার, যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং অতিরিক্ত ক্যালরি গ্রহণ কমায়। ফলে ওজন ও পেটের মেদ কমে। এর বাইরে,হলুদ শরীরে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং চর্বি জমা কমায়। রান্নায় নিয়মিত হলুদ ব্যবহার করলে তা ওজন কমাতেও সাহায্য করে। ওদিকে,চাপ বা মানসিক উদ্বেগ খিদে বাড়িয়ে দিতে পারে, ফলে মানুষ বেশি খায়।প্রতিদিন কিছু সময় যোগাসন বা মেডিটেশন করলে মানসিক প্রশান্তি বাড়ে ও শরীর ফিট থাকে।  এর বাইরে,ওজন কমাতে জল সবচেয়ে কার্যকর।

    পর্যাপ্ত জল শরীরকে হাইড্রেট রাখে, হজম প্রক্রিয়া ঠিক রাখে এবং অস্বাস্থ্যকর খাবারের প্রতি আগ্রহ কমায়। খাওয়ার আগে এক গ্লাস জল পান করলে খাবারও কম খাওয়া যায়।