গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National বাণিজ্যচুক্তি : আবার ভারত-আমেরিকার বৈঠক

    বাণিজ্যচুক্তি : আবার ভারত-আমেরিকার বৈঠক

    0
    21
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি নিয়ে ফের মুখোমুখি বসছে ভারত এবং আমেরিকা। সোমবার থেকে ওয়াশিংটনে শুরু হবে তিন দিনের বাণিজ্য আলোচনা।

    বৈঠকের জন্য ভারত থেকে প্রায় ১২ জন আধিকারিক আমেরিকায় যাচ্ছেন। এদিকে দু’দেশের মধ্যে বাণিজ্যচুক্তির খসড়া ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। কিন্তু বর্তমানে পরিস্থিতি বদলেছে। মার্কিন সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্কনীতি। ট্রাম্প প্রশাসনের চাপানো শুল্কের বিরুদ্ধে রায় দিয়েছে সে দেশের আদালত। ওই ধাক্কার পরে ট্রাম্প প্রশাসন ২৪ ফেব্রুয়ারি থেকে ১৫০ দিনের জন্য সব দেশের উপর ১০ শতাংশ শুল্ক চাপিয়েছে। খবর,এই পরিবর্তিত শুল্ক ব্যবস্থায় ভারত এবং আমেরিকা দু’দেশই চুক্তির খসড়া পুনর্বিবেচনা করতে চাইতে পারে।ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে থাকছেন বাণিজ্য মন্ত্রকের অতিরিক্ত সচিব দর্পণ জৈন।এর আগেও ভারত এবং আমেরিকার প্রতিনিধিদলের মধ্যে বেশ কয়েক দফা বৈঠক হয়েছে। তবে গত তিন-চার মাসে দু’দেশের প্রতিনিধিদলের মধ্যে মুখোমুখি বৈঠক হয়নি। যদিও কেন্দ্রীয় বাণিজ্যসচিব রাজেশ অগ্রবাল জানিয়েছেন, সামনাসামনি না-বসলেও দু’পক্ষের মধ্যে ভার্চুয়াল আলোচনা হয়েছে এই পর্বেও।৭ ফেব্রুয়ারি ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তির খসড়া প্রকাশিত হয়েছিল। অন্তর্বর্তী ওই খসড়া অনুযায়ী, আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের উপর শুল্কের হার ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করার সিদ্ধান্ত নেয় ট্রাম্প প্রশাসন।

    অন্য দিকে, ভারতও বিভিন্ন মার্কিন পণ্যের উপর শুল্ক কমানোর সিদ্ধান্ত নেয়। তবে প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের পারস্পরিক শুল্কনীতি পরবর্তী সময়ে ধাক্কা খায় মার্কিন সুপ্রিম কোর্টে।