গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National পশ্চিমবঙ্গের রেশ ত্রিপুরায়, তৃণমূলের সদর দফতর ভাঙচুর

    পশ্চিমবঙ্গের রেশ ত্রিপুরায়, তৃণমূলের সদর দফতর ভাঙচুর

    0
    111
    ছবি সৌজন্যে : এক্স

    পশ্চিমবঙ্গে বিজেপির জনপ্রতিনিধিদের ওপর হামলার ঘটনায় ত্রিপুরাতে তৃণমূলের সদর কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে।

    এনিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে এক্সপোস্টে ভিডিও সহ একটি বার্তা পোস্ট করা হয়েছে। যদিও তৃণমূলের দেওয়া ভিডিওর সত্যতা যাচাই করেনি এসনিউজ। মঙ্গলবার মিছিল করে বিজেপির কর্মী সমথকরা হাজির হয়ে যান তণমূলের কার্যালয়ের সামনে। এরপরই ভিডিওতে দেখা গিয়েছে বাঁশ-কাঠ দিয়ে তৃণমূলের পার্টি অফিস ভাঙছেন অনেকে। পুলিশ তাদের বাধা দিচ্ছে। তৃণমূলের তরফে এক্স পোস্ট বার্তায় লেখা হয়েছে, এটা গণতন্ত্রের ওপর একটি প্রকাশ্যে আক্রমণ। যখন ক্ষমতায় থাকা ব্যক্তিরা তাদের বিরোধীদের চুপ করানোর জন্য হিংসা চালায়, তখন তারা শক্তি নয়, বরং ভয় এবং নৈতিক দেউলিয়াত্ব প্রকাশ করে।

    এরপর তৃণমূলের তরফে হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, তারা চুপ থাকবে না, তারা পিছু হটবে না।