
দেউলিয়া মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যটাকেই বিক্রি করার চক্রান্ত করছেন। আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী।
তাঁর অভিযোগ চিড়িয়াখানা লাগোয়া পশু হাসপাতালের জমি বিক্রির চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি ৫০ কাঠা ওই জমি হাজার কোটিতে বিক্রির চেষ্টা চলছে। রাজ্যের বিরোধী দলনেতা আরও অভিযোগ করেছেন এই টাকা দিয়ে ২০২৬-র নির্বাচন লড়তে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগে আলিপুর জেল বিক্রি করেছেন এবার চিড়িয়াখানা লাগোয়া পশু হাসপাতাল বিক্রির চক্রান্ত করেছেন। শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি এই চক্রান্ত বন্ধ না হলে আগামী দিনে পশু চিকিৎসক, অ্যানিমেল লাভারদের নিয়ে বড় মিছিল হবে। আলিপুর চিড়িয়াখানার জমি বেআইনিভাবে বাণিজ্যিকীকরণের অভিযোগ হাইকোর্টে নির্দেশে মিছিল করেছে বিজেপি। পুলিশের বাধায় মিছিলের অনুমতি নিয়ে সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রাখে ডিভিশন বেঞ্চ। এরপরেই বৃহস্পতিবার দুপরে রবীন্দ্র সদন থেকে আলিপুরের ন্যাশনাল লাইব্রেরি পর্যন্ত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল করে বিজেপি।
চিড়িয়াখানার সামনে দিয়ে বিজেপির মিছিল যাওয়ার সময় আইএনটিটিইউসি-র তরফে বিক্ষোভ দেখানো হয়। সাময়িক উত্তেজনা ছড়ালেও পুলিশের তৎপরতায় কোনও অঘটন ঘটেনি।









