
প্রত্যাশা যেমন ছিল, তেমনটাই পূরণ করেছে আল্লু অর্জুনের পুষ্পা টু। বক্স অফিসে আয়ের দিক থেকে অনন্য উচ্চতায় ভারতের অন্যতম আলোচিত সিনেমাটি।
একমাস আগে মুক্তি পাওয়া সিনেমাটি একের পর এক রেকর্ড গড়তে গড়তে এখন সবার শীর্ষে।এবার বাহুবলী ফ্র্যাঞ্চাইজির রেকর্ডও ভাঙল পুষ্পা ফ্যাঞ্চাইজি।পুষ্পা টু এখন ভারতীয় বক্স অফিসে শীর্ষ আয়কারী সিনেমা। পেছনে ফেলেছে বাহুবলী টু-কে।সব মিলিয়ে,মুক্তির ৩২ দিনের মধ্যে বিশ্বজুড়ে বক্স অফিসে আল্লু অর্জুন অভিনীত পুষ্পা টু মোট ১ হাজার ৮ শো ৩১ কোটি টাকা আয় করে ফেলেছে।অন্যদিকে ভারতে সেই আয়ের পরিমাণ ১ হাজার ৪ শো ৩৮ কোটি টাকা।আর এর হাত ধরেই আল্লু, রাশ্মিকা এবং ফাহাদের সিনেমাটি টপকে গেল এস এস রাজামৌলির বাহুবলী টু’কে। আগে গত ৮ বছর ধরে এই জায়গা ধরে রেখেছিল প্রভাস, রানা দাগ্গুবাটি, অনুষ্কা শেঠি অভিনীত বাহুবলী টু।একটি রিপোর্টে জানানো হয়েছে,৩২ দিনে পুষ্পা টু ভারতে ১ হাজার ৪ শো ৩৮ কোটি টাকা আয় করেছে। অন্যদিকে বাহুবলী ২ এর আয় ১ হাজার ৪ শো ১৬ কোটি টাকা।সিনেমাটি বিশ্বজুড়ে ১ হাজার ৮ শো ১০ কোটি টাকা আয় করেছিল।পুষ্পা টিমের পক্ষ থেকে এক্স হ্যান্ডেল জানানো হয়েছে,পুষ্পা : দ্য রুল এখন ভারতীয় সিনেমার ইন্ডাস্ট্রি হিট। ভারতীয় কোনও ছবির মধ্যে সর্বোচ্চ আয় এখন এই সিনেমাটির।তবে বিশ্বব্যাপী সর্বোচ্চ আয়ের রেকর্ড এখনও আমির খানের দঙ্গলের দখলে।
আমির খান অভিনীত দঙ্গল ভারতে মাত্র ৫ শো ৩৫ কোটি টাকা আয় করলেও বিশ্বজুড়ে ২ হাজার কোটি টাকা আয় করেছিল। এখন দেখার পালা যে পুষ্পা টু সেই রেকর্ড ভাঙতে পারে কিনা।









