গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International পাকিস্তানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

    পাকিস্তানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

    0
    12
    ছবি সৌজন্যে : এক্স

    ইরানের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির মধ্যে শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বিমানবন্দরে ভ্যান্সকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার, সামরিক বাহিনীর প্রধান আসিম মুনির এবং ইসলামাবাদে মার্কিন দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্স ন্যাটালি বেকার। 

    এ ছাড়া ভ্যান্সের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সদস্য হিসেবে স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারও ইসলামাবাদে পৌঁছেছেন। আমেরিকার ভাইস প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ার ফোর্স-২-তে চেপে ওয়াশিংটন থেকে রওনা হয় মার্কিন প্রতিনিধিদলটি। এর আগে, ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের নেতৃত্বে ইরানি কর্মকর্তারা আলোচনার জন্য শনিবার সকালে পাকিস্তানে পৌঁছেছেন।