গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Malda মালদায় বিচারাধীন বন্দির মৃত্যু, দেহ রেখে বিক্ষোভ

    মালদায় বিচারাধীন বন্দির মৃত্যু, দেহ রেখে বিক্ষোভ

    0
    179
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বিচারাধীন এক বন্দীর মৃত্যুকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে মালদার রতুয়া থানা চত্বরে। শনিবার রাতে থানার সামনে মৃতদেহ রেখে থানায় ঢুকে তুমুল বিক্ষোভ দেখিয়েছেন মৃতের পরিবারবর্গ-সহ আত্মীয় পরিজনরা।
    বিক্ষোভ দেখানোর সময় বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গেও রীতিমতো বচসা, ধাক্কাধাক্কি জড়িয়ে পড়েন। থানার সামনে পথ অবরোধ করেও তাঁরা তুমুল বিক্ষোভ দেখান। যার জেরে চরম উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়। যদিও শেষমেশ পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে, মৃত বন্দি ভোলা মণ্ডল। তাঁর বাড়ি রতুয়া থানার ভাদো গ্রাম পঞ্চায়েত এলাকায়। ৯ ফেব্রুয়ারি রতুয়ার ভাদো এলাকায় সেতাবুদ্দিন নামে এক ব্যবসায়ীকে আমবাগান থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
    ওই ঘটনার তদন্তে নেমে পুলিশ ভাদো এলাকার ভোলা মণ্ডল সহ আরও তিনজনকে গ্রেফতার করে। প্রথমে ভোলা মণ্ডলকে চাঁচল সংশোধনাগারে রাখা হয়। পরে মালদা জেলা সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়।