গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Birbhum কুয়োয় ভাসছে বাবা-দুই সন্তানের পচাগলা দেহ

    কুয়োয় ভাসছে বাবা-দুই সন্তানের পচাগলা দেহ

    0
    286
    ছবি সৌজন্যে : নিজস্ব

    কুয়োর জলে ভাসছে বাবা, দুই সন্তানের পচাগলা দেহ। বীরভূমের লোকপুরে ঘটনায় শোরগোল পড়েছে। জানা গিয়েছে আদিবাসী অধ্যুসিত কয়রাবুনি গ্রামের লক্ষ্মণ মুর্মুর স্ত্রী চম্পা মুর্মু মানসিক রোগী ছিলেন।

    একমাস আগে হঠাৎ করে নিখোঁজ হয়ে যান তিনি। বাড়ির লোকজন বহু খোঁজাখুঁজির চম্পার খোঁজ মেলেনি। স্থানীয়দের দাবি এক সপ্তাহ আগে হঠাৎ করে নিখোঁজ হয়ে যান ৪৫ বছরের লক্ষ্মণ মুর্মু এবং তাঁর ১০ বছরের ছেলে সুরজ এবং তিন বছরের মেয়ে মুরুলিলা। এরপর হঠাৎ করেই লোকপুর পার্শ্ববতী ঝাড়খণ্ডের বাগডহরীতে পলাশবুনি জঙ্গলের মধ্যে একটি পরিত্যক্ত কুয়ো থেকে তিনজনের পচাগলা দেহ উদ্ধার হয়।

    পুলিশের অনুমান-মানসিক অবসাদে ছেলে-মেয়েকে নিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন লক্ষ্মণ। ঠিক কি ভাবে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ।