
ভারত সফরে আসছেন ট্রাম্প সরকারের গোয়েন্দা প্রধান তুলসি গ্যবার্ড। এক্স হ্যান্ডেল পোস্টে তিনি লিখেছেন, খুব শীঘ্রই জাপান এবং হনলুলু সফরে যাবেন তিনি। সূত্রে খবর, তুলসির সফরে ভারতের গোয়েন্দা কর্তারা বাংলাদেশ ও পাকিস্তানের জঙ্গি তত্পরতার বিষয়ে মার্কিনগোয়েন্দা প্রধানকে বিস্তারিত জানাবেন। ইসকনের ভক্তি হিন্দু ধর্মাবলম্বী গ্যাবার্ড প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দীর্ঘদিন কাজ করেছেন।
তিনি সামরিক কর্মকর্তা থেকে গোয়েন্দা প্রধান হিসাবে দায়িত্ব নেন গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের দিন। মোদীই ছিলেন তাঁর প্রধান বিদেশি অতিথি। হাসিনা পরবর্তী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পাকিস্তান প্রীতি এবং আইএসআইয়ে তত্পরতা বৃদ্ধি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের কাছে। এই অবস্থায় মার্কিন গোয়েন্দা প্রধানকে নিজেদের মাথাব্যাথার কারণ জানাতে প্রস্তুত রয়েছে ভারত।







