গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International সাইবার হানার এক্স পরিষেবায় বিভ্রাট! ইউক্রেনকে দুষলেন মাস্ক

    সাইবার হানার এক্স পরিষেবায় বিভ্রাট! ইউক্রেনকে দুষলেন মাস্ক

    0
    88
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    এক্স হ্যান্ডেল-এর পরিষেবা বিঘ্নিত হওযার জন্য সাইবার আক্রমণকে দায়ী করেছেন ওই সোশ্যালমিডিযার মালিক শিল্পপতি ইলন মাস্ক। শুধু তাই নয় , তাঁর দাবি, ইউক্রেন থেকে সাইবার হানা চালানো হয়েছে । একথা বলে আদতে তিনি ইউক্রেনের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন বলে মনে করা হচ্ছে। সোমবার গোটা বিশ্বেই একাধিকবার এক্স-এর পরিষেবায বিঘ্ন ঘটে।

    অসুবিধার মুখে পড়েন ব্যবহারকারীরা। প্যালেস্তাইনপন্থী একটি হ্যাকার গোষ্ঠী অবশ্য সাইবার হানার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে । ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েল প্যালেস্তাইনি সশস্ত্র সংগঠন হামাসের হামলাকে সমর্থন জানিয়ে আগেও নানা দেশে সাইবার আক্রমণ চালিয়েছে ওই গোষ্ঠীটি।