গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Sports লেস্টার সিটিতে বিদায় ফন নিস্টলরয়ের

    লেস্টার সিটিতে বিদায় ফন নিস্টলরয়ের

    0
    84
    ছবি সৌজন্যে : এক্স

    সিজনে লেস্টার সিটির ভীষণ বাজে পারফরম্যান্সের পর থেকেই আশঙ্কাটা ছিল। সেটাই এবার সত্যি হলো। কোচ রুড ফন নিস্টলরয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল লেস্টার সিটি।পারস্পরিক সমঝোতার ভিত্তিতে নিস্টলরয়ের সঙ্গে চুক্তি শেষ করার বিষয়টি জানিয়েছে ইংলিশ ক্লাবটি। ২০২৪-২৫ সিজনে ছন্নছাড়া পারফরম্যান্সে দলটি দ্বিতীয় স্তরে নেমে যাওয়ার পর এটা একরকম অবধারিতই ছিল।

    সিজনের শুরু থেকেই ব্যাকফুটে চলছিল লেস্টার সিটি।বাজে পারফরম্যান্সের দায় নিয়ে তখন চাকরি হারান স্টিভ কুপার এবং গত নভেম্বরে তার উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেন নিস্টলরয়। সেই সময় লিগ টেবিলে ১৬ নম্বরে ছিল দলটি।কিন্তু এরপরও তাদের পারফরম্যান্সের কোনো উন্নতি হয়নি, বরং অবনতিই হয়।১৮ নম্বরে থেকে প্রিমিয়ার লিগ অবনমন হয় ২০১৪-১৫ সিজনে চমক জাগিয়ে প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়া দলটির।

    নিস্টলরয়ের কোচিংয়ে ২৭ ম্যাচে ১৯টি হারের স্বাদ পায় লেস্টার সিটি, জিততে পারে কেবল পাঁচটি ম্যাচ।লিগের পাঁচ রাউন্ড বাকি থাকতেই দলটির অবনমন নিশ্চিত হয়ে যায়। তারপরও সিজন শেষ করার সুযোগ পান নিস্টলরয়। এরপর প্রায় এক মাস চাকরিতে বহাল তবিয়তে থাকার পর, এবার তাকে বিদায় নিতে হলো। বিদায়বেলায় ক্লাবকে শুভকামনা জানিয়েছেন প্রাক্তন তারকা স্ট্রাইকার রুড ফন নিস্টলরয়।