গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Sports এমবাপের রেকর্ড ভেঙে হালান্ডের ইতিহাস

    এমবাপের রেকর্ড ভেঙে হালান্ডের ইতিহাস

    0
    102
    ছবি সৌজন্যে : এক্স

    ক্লাব ও আন্তর্জাতিক ক্যারিয়ারে ৩০০ গোল করে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো ও কিলিয়ান এমবাপের রেকর্ড ভেঙে ইতিহাসে নাম লেখালেন নরওয়েজিয়ান স্ট্রাইকার আরলিং হালান্ড।ফিফা ক্লাব বিশ্বকাপে গ্রুপ জি’এর শ্রেষ্ঠত্ব প্রমাণের ম্যাচে জুভেন্টাসকে ৫-২ গোলে হারায় ম্যানচেস্টার সিটি। বদলি হিসেবে মাঠে নেমেই ক্যারিয়ারের ৩০০তম গোলটি করেন হালান্ড।

    ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল আমেরিকার অরল্যান্ডোতে।জুভেন্টাসের বিপক্ষে করা গোলটি ছিল হালান্ডের ম্যানসিটি ক্যারিয়ারের ১৪৫ ম্যাচে ১২৩তম গোল।সব মিলিয়ে ৩৭০ ম্যাচে ৩০০ গোল।বাকি গোলগুলো তিনি করেছেন মলদে, সালজবুর্গ, বরুসিয়া ডর্টমুন্ড এবং জাতীয় দল নরওয়ের হয়ে। ক্লাবের হয়ে ২৫৮ এবং জাতীয় দলের হয়ে হালান্ড করেছেন ৪২ গোল।৩০০ গোলের মাইলফলক স্পর্শে হালান্ড ম্যাচ খেলার হিসাবে পেছনে ফেলেছেন এমবাপে, মেসি এবং রোনালদোর মতো বড় নাম।রোনালদোর ৩০০ গোল করতে লেগেছিল ৫৫৪ ম্যাচ,মেসির ৪১৮ ম্যাচ এবং এমবাপে ৪০৯ ম্যাচ।একই কীর্তি হালান্ড করেছেন ৩৭০ ম্যাচে। অর্থাৎ ৩০০ গোল করতে হালান্ড এমবাপের চেয়ে ৩৯, মেসির চেয়ে ৪৮ এবং রোনালদোর চেয়ে ১৮৪ ম্যাচ কম খেলেছেন।

    ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্টরি অ্যান্ড স্ট্যাটিসটিক্সের তথ্য অনুযায়ী,২১ শতকে বয়সের দিক থেকে হালান্ড ৩০০ গোলের মাইলফলক স্পর্শ করা দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার। ২৪ বছর ৩৪০ দিনে এই রেকর্ড ছুঁয়েছেন হালান্ড। শীর্ষে থাকা এমবাপের ৩০০ গোল করতে লেগেছিল ২৪ বছর ৩৩৩ দিন।৫-২ গোলের জয়ে গ্রুপ জি-এর শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে ম্যানসিটি। আগামী সোমবার গ্রুপ এইচ’-এর রানার্স আপ আররি সালজবুর্গের মুখোমুখি হবে তারা।