গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Birbhum বিশ্বভারতী প্রাঙ্গণ পুরোপুরি খুলছে না, নির্দেশিকা

    বিশ্বভারতী প্রাঙ্গণ পুরোপুরি খুলছে না, নির্দেশিকা

    0
    103
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    অনুমতি দিয়েও সিদ্ধান্তবদল। আবারও সাধারণ মানুষ এবং পর্যটকদের কাছে বন্ধ হয়ে গিয়েছে বিশ্বভারতীর প্রাঙ্গণ। বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, রবীন্দ্রভবন ছাড়া সব জায়গায় ঢুকতে পারবেন না সাধারণ মানুষ এবং পর্যটকরা।
    দু’দিন আগেই সর্বসাধারণ এবং পর্যটকদের জন্য বিশ্বভারতীর প্রাঙ্গণ সকলের জন্য খুলে দেওয়ার কথা জানিয়েছিলেন নব নিযুক্ত উপাচার্য প্রবীরকুমার ঘোষ সমাজের সর্বস্তরের মানুষকে ধন্যবাদও জানিয়েছিলেন তিনি। কিন্তু দু’দিনের মাথায় সেই সিদ্ধান্ত বদল হল কেন, উঠছে প্রশ্ন। বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে লিখিত বিবৃতি জারি করে একথা জানানো হয়েছে। বলা হয়েছে, রবীন্দ্রভবন ছাড়া সব জায়গায় ঢোকা যাবে না। আগামী দিনে নিয়ন্ত্রিত পদ্ধতিতে ওই জায়গায় ঢুকতে দেওয়া হবে সকলকে।
    এই ধরনের প্রবেশাধিকার যথাযথ পদ্ধতিতে ঠিক হওয়া দরকার। সপ্তাহের কোন দিন, কত সংখ্যক মানুষ প্রবেশ করতে পাবেন, নিয়মকানুন কী হবে, তা চূড়ান্ত হওয়া দরকার আগে।