
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ,এসআইআর-এর দ্বিতীয় পর্ব শেষে সব মিলিয়ে কমল প্রায় ১০ শতাংশ ভোটার।
দ্বিতীয় পর্বে পশ্চিমবঙ্গ-সহ ৯ রাজ্য এবং তিন কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হয়। এই প্রক্রিয়া শুরুর আগে এই ১২ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ৫০ কোটি ৯৯ লক্ষ ভোটার ছিলেন। এসআইআর শেষে ভোটার কমে হল ৪৫ কোটি ৮১ লক্ষ। সব মিলিয়ে কমেছে ৫ কোটি ১৮ লক্ষেরও বেশি ভোটার। যা প্রায় ১০.২ শতাংশ।উল্লেখ্য পশ্চিমবঙ্গ-সহ ১১ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের চূড়ান্ত ভোটার তালিকা আগেই প্রকাশ্যে এসেছিল। তারপর উত্তরপ্রদেশের চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বস্তুত, এই ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৬৬ লক্ষ ৮৮ হাজার মৃত ভোটারের নাম বাদ পড়েছে এসআইআর-এ। তার মধ্যে সবচেয়ে বেশি বাদ পড়েছে উত্তরপ্রদেশে।দেশে প্রথম এসআইআর হয়েছিল বিহারে। তার পরে গত ২৭ অক্টোবর পশ্চিমবঙ্গ-সহ ৯ রাজ্য এবং তিন কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর ঘোষণা করা হয়েছিল।
তালিকায় এ রাজ্যের পাশাপাশি ছিল উত্তরপ্রদেশ, গুজরাত, তামিলনাড়ু, রাজস্থান, ছত্তীসগঢ়, কেরল, মধ্যপ্রদেশ, গোয়া, পুদুচেরি, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ এবং লক্ষদ্বীপ।






