
বাংলার ওপর নজর দেওয়ার চেষ্টা করলে পাকিস্তান কত টুকরো হবে তা ঈশ্বরই জানেন। বাংলায় ভোটপ্রচারে এসে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের কলকাতা আক্রমণ মন্তব্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এতকিছুর পরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র নিন্দা করার সাহস নেই। মঙ্গলবার ব্যারাকপুরে এসে তারই জবাব দিতে গিয়ে রাজনাথ সিং বলেছেন ৫৫ বছর আগে এর ফল পাকিস্তান হাড়ে হাড়ে টের পেয়েছিল।
যখন পাকিস্তান দু’ভাগে ভাগ হয়েছিল। এবার যদি পশ্চিমবঙ্গের দিকে নজর দেওয়ার চেষ্টা করে তাহলে কত টুকরো হবে তা একমাত্র ঈশ্বরই জানেন।






