
রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে ১৩৭ রকমের ওষুধের বিক্রিতে নিষেধাজ্ঞা জারি হয়েছে।ওষুধের নাম ও নির্দিষ্ট ব্যাচ নম্বর দিয়ে পাইকারি ও খুচরো বিক্রেতাদের নির্দেশিকা পাঠানো হয়েছে।
ওই নির্দেশিকায় বলা হযেছে বাজার থেকেও যেন তুলে নেওয়া হয় ১৩৭টি ওষুধ। যার মধ্যে অপারেশনের পর ব্যবহার ইঞ্জেকশন থেকে আইড্রপ। যক্ষ্মার ওষুধ থেকে কেমো, রেডিওথেরাপির পর শারীরিক অসুস্থতা নিরাময়ের ওষুধ, ডায়াবেটিক রোগীদের জন্য ব্যবহৃত ইঞ্জেকশন।
এছাড়াও রয়েছে খাদ্যনালী ও পেটের আলসার সরানোর মত ওষুধ। শুক্রবার দেশজুড়ে গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল করেছে ১৯৮ টি ওষুধ।







