
ব্যারাক থেকে কনস্টেবলের ইউনিফর্ম চুরি করে কসবা এলাকায় দুর্ব্যবহারের অভিযোগে প্রগতি ময়দান থানার সিভিক ভলান্টিয়ার নীরজ সিংকে আগেই গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ। এবার তার সঙ্গী আসিফ আলিকেও গ্রেফতার করেছে পুলিশ।
সিভিল ড্রেসে থাকা আসিফও নিজেকে পুলিশ পরিচয় দিয়ে দাদাগিরি করছিলেন। দুজনের বিরুদ্ধে ছদ্মবেশধারণ এবং চুরির মামলা দায়ের করেছে পুলিশ। কসবার এলাকার বাসিন্দারা ১০০ নম্বর ডায়াল করে অভিযোগ জানায়। অভিযোগ পেয়ে এলাকায় যায় কসবা থানার পুলিশ। তখনও নীরজ এবং সিভিল ড্রেসে থাকা আসিফ দুজনই নিজেদের পুলিশ পরিচয় দিয়েছিলেন। এরপর নীরজ সিং, আসিফকে আটক করে কসবা থানার পুলিশ। এরপর জেরায় জানা যায় কনস্টেবলের ইউনিফর্ম চুরি করেছেন নীরজ। নীরজ প্রগতি ময়দান থানার আন্ডারে সিভিক ভলান্টিয়ারের কর্মরত। এরপরেই গ্রেফতার করা হয় নীরজ ও আসিফকে।
কি উদ্দেশ্যে নীরজ এবং আসিফ কসবার বাবলাতলা এলাকায় গিয়ে দাদাগিরি করছিলেন তা তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি লালবাজারের তরফে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
civic-volunteer-dadagiri-steals-police-uniform-sensational-incident







