গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Lifestyle ব্রাশ করার পরও মুখে দুর্গন্ধ?

    ব্রাশ করার পরও মুখে দুর্গন্ধ?

    0
    157
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    সাধারণতঃ বলা হয় আত্মবিশ্বাসকে নষ্ট করে দিতে সেকেন্ডও সময় নেয় না মুখের দুর্গন্ধ। কারো সঙ্গে কথা বলতে গেলেই যখন মুখ থেকে উৎকট গন্ধ বের হয়, তখন অপর প্রান্তের মানুষটিও নাক সিঁটকান। এই সমস্যার সমাধান শুধু দাঁত মেজেই হয় না।দিনে দু’বার দাঁত মাজার পরও মুখ দিয়ে পচা গন্ধ বের হয়।

    এই সমস্যা এড়াতে হলে জিহ্বাও পরিষ্কার করতে হবে। কিন্তু এর পরও যদি সমস্যা না যায়, তাহলে কী করবেন ? উত্তর হলো,মুখের দুর্গন্ধ দূর করতে গ্লিসারিন কাজ করতে পারে। গ্লিসারিন ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে প্রতিরোধ করে এবং মাড়ির স্বাস্থ্যকে উন্নত করে।গ্লিসারিন দিয়ে পরিষ্কার করলে মাড়ি ও জিভে কোনো জীবাণু থাকবে না এবং মুখের দুর্গন্ধ দূর হয়ে যাবে।এক কাপ হালকা গরম জলেতে ১-২ চামচ গ্লিসারিন মিশিয়ে কুলকুচি করে নিন। এতেই মুখের দুর্গন্ধ দূর হবে অনেকটাই।আবার,দাঁতের ফাঁকে জমে থাকা খাবারের টুকরা, জিহ্বা ও মাড়িতে থাকা জীবাণু পরিষ্কারে বেকিং সোডা দারুণ কার্যকর।বেকিং সোডা দিয়ে মুখ পরিষ্কার করলে দাঁতে তৈরি হওয়া প্লাক পরিষ্কার হয়ে যায়। এটি ব্যাকটেরিয়াকে ধ্বংস করে মুখের দুর্গন্ধ দূর করে।হালকা গরম  জলেতে আধ চামচ বেকিং সোডা দিয়ে কুলকুচি করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। প্রতিবার খাবার খাওয়ার শেষে এভাবে মুখ পরিষ্কার করতে পারেন।এর বাইরে,পেঁয়াজ-রসুনে সালফার থাকে।তাই পেঁয়াজ-রসুন খেলে মুখ থেকে গন্ধ বের হয়। যখনই এমন খাবার খাবেন তারপর মৌরি চিবিয়ে খেয়ে নিন।মৌরি হজমশক্তি বাড়ানোর পাশাপাশি মুখের দুর্গন্ধও দূর করতে সাহায্য করে।মৌরি চিবালে মুখে সতেজতা ফিরে পাবেন।

    শুধু খাবার খাওয়ার পর নয়, যখনই মনে হবে মুখ থেকে গন্ধ বের হচ্ছে, তখন মৌরি চিবাতে থাকুন। এই টোটকা স্বাস্থ্যের জন্যও ভালো।