
বাংলাদেশ থেকে ভারতের কূটনীতিকদের পরিবারের সদস্যদের বিষয়ে কোনও নিরাপত্তা–উদ্বেগের কথা সরকারকে জানানো হয়নি।
আর ভারতের কূটনীতিকদের পরিবারের সদস্যদের বাংলাদেশ থেকে প্রত্যাহারের মধ্য দিয়ে আসলে কোনও বার্তা দেওয়া হচ্ছে কি না, সেটা স্পষ্ট নয়। বিদেশ মন্ত্রকের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বুধবার বিকেলে তাঁর দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন। ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নেওয়ার বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেছেন, নিরাপত্তা নিয়ে কোনও শঙ্কা নেই, তবে সংকেত যে কী, তা একেবারেই বুঝতে পারছেন না। এটা তাঁদের নিজস্ব ব্যাপার।
তাঁরা তাঁদের কর্মচারীদের ফিরে যেতে বলতেই পারেন। বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি বিদ্যমান নেই যে কর্মকর্তা বা তাঁদের পরিবার–পরিজন বিপদে আছেন বলে মন্তব্য করেন বিদেশ মন্ত্রকের উপদেষ্টা।









