
মধ্যপ্রাচ্যে যুদ্ধের ধাক্কায় রেকর্ড পতন হয়েছে ভারতীয় টাকার দাম-এ! বুধবার সকালে লেনদেনের শুরুতে ৭০ পয়সা বেড়ে মার্কিন ডলারের দাম দাঁড়িয়েছে ৯২.১৭ টাকা।
সাম্প্রতিক অতীতে এত নিচে নামেনি টাকার দাম। সোমবারও এক ডলারের মূল্য ছিল ৯১.৪৯ টাকা। ইরানের সঙ্গে ইজরায়েল-আমেরিকার সংঘাতে পেরিয়ে পঞ্চম দিনে পড়েছে। আপাতত কোনও তৈলবাহী জাহাজ হরমুজ প্রণালী পার করে আসছে না। ফলে, চাহিদা বাড়ছে তেলের।
এর আগেও পশ্চিম এশিয়ায় অশান্তির প্রভাব পড়েছে ভারতের টাকায়। এর কারণ অবশ্যই তেল। এদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়েছে দালাল স্ট্রিটেও।







