গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk জঙ্গিদের গুলিতে নিহত মহিলা, তপ্ত মণিপুর 

    জঙ্গিদের গুলিতে নিহত মহিলা, তপ্ত মণিপুর 

    0
    160
    Woman killed by militants Tapta Manipur
    Woman killed by militants Tapta Manipur
    জঙ্গিদের গুলিতে এক মহিলার মৃত্যুর ঘটনায় ফের উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়েছে মণিপুরে। জঙ্গিদের ছোড়া গুলিতে তাঁর মেয়েও জখম হয়েছেন।
    সূত্রের খবর, দুই পুলিশকর্মী আহত হয়েছেন। তবে তাঁদের অবস্থা এখন স্থিতিশীল। মৃতের নাম এনগাঙ্গবাম সুরবালা। তাঁর বয়স ৩১ বছর। কাঙ্গপোকপির বাসিন্দা মহিলাকে সেখান থেকে ৪৫ কিলোমিটার দূরে রিজিয়োনাল ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে তাঁকে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। সূত্রের খবর, রবিবার কাঙ্গপোকপির নাখুজাঙ গ্রামে শুরু হয় গোলাগুলি। স্থানীয় এক বাসিন্দা দাবি করেছেন, ইম্ফল পশ্চিমের কাদাঙ্গবন্দে একটি বাড়ির উপর বোমা ফেলা হয়েছে। ড্রোনে করে সেই বোমা ফেলা হয়। একটি ভিডিয়োও প্রকাশ্যে এসেছে। এস নিউজ সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি। ভিডিয়োতে দেখা গিয়েছে, বাড়ির উপর বোমা ফেলছে ড্রোন। তার পরেই দৌড়ে পালাচ্ছেন লোকজন। যদিও নিরাপত্তা বাহিনীর তরফে জানানো হয়েছে, এই দাবির সত্যতা তারা এখনও যাচাই করেনি।