গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk মমতা-র অপসারণ হলেই জাস্টিস মিলবে: সুকান্ত

    মমতা-র অপসারণ হলেই জাস্টিস মিলবে: সুকান্ত

    0
    220
    MAMATA R APOSARON HOLE E JUSTICE MILBE SUKANTA
    MAMATA R APOSARON HOLE E JUSTICE MILBE SUKANTA

    মমতা বন্দ্যোপাধ্যায়ের অপসারণের মধ্য দিয়েই একমাত্র জাস্টিস মিলবে। আর জি কাণ্ডের বিরুদ্ধে দিকে দিকে প্রতিবাদ মিছিলে এমনই বক্তব্য সুকান্ত মজুমদার।

    দলের রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেছেন এতকিছুর পরেও এই ধরণের ঘটনা কমছে না প্রশাসনের গাফিলতির কারণে। ২৪ ঘণ্টায় রাজ্যজুড়ে ৫ টি ধর্ষণ, শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। সুকান্ত মজুমদার বলেছেন বিজেপির ৩টে দাবিতে আন্দোলন চলবে। নির্যাতিতার বিচার, সিপি বিনীত গোয়েক্টের অপসারণ এবং যার অঙ্গুলিহেলনে সবকিছু হয়েছে সেই মুখ্যমন্ত্রীর পদত্যাগ। সুকান্ত মজুমদার বলেছেন জুনিয়র ডাক্তাররাও চাইছেন সিপির ইস্তফা। জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযানের কর্মসূচিকে সমর্থন করে সুকান্ত মজুমদার বলেছেন সোমবার জেলায় জেলায় জেলাশাসকের অফিস ঘেরাও হবে।