গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Technology জি-মেলকে টেক্কা দিতে এক্স মেল

    জি-মেলকে টেক্কা দিতে এক্স মেল

    0
    162
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    বর্তমানে সোশ্যাল মিডিয়ার মধ্যে সবচেয়ে বেশি ফেসবুক ব্যবহৃত হলেও সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রে থাকে বোধহয় এক্স। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্কের এই প্ল্যাটফর্মটি নানা কারণে আলোচনা ও সমালোচনার তালিকায় রয়েছে।

    তবে এবার ইলন মাস্ক জি-মেলকে টেক্কা দিতে আনছে এক্স মেল। সম্প্রতি এক্সের ইউজার সব ব্লুস্কাইতে চলে যাওয়ার পর ইলন মাস্ক এই ঘোষণা করেছেন। আমেরিকার নির্বাচনে ডোনাল্ট ট্রাম্প আসার পরই এক্সের ইউজার কমতে থাকে।যেখানে ইলন মাস্কের এক্সের অস্তিত্ব সংকটে সেখানে নতুন প্ল্যাটফর্মের ঘোষণা ভাবাচ্ছে সবাইকে।সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এবার আনতে পারে ইমেল পরিষেবাও। নাম হতে পারে এক্স মেল, এটা নিয়েই জল্পনা এখন তুঙ্গে। যদি এমনটা হয়, তাহলে গুগলের জি-মেলের প্রধান প্রতিপক্ষ হয়ে উঠতে পারে এটি বলে করছেন সবাই।এর আগে,এবছর ফেব্রুয়ারিতে এক্স মেল নিয়ে নিজেই মুখ খুলেছিলেন ইলন মাস্ক। সেই সময়,এক্সের সিকিউরিটি ইঞ্জিনিয়ার ন্যাট ম্যাকগ্র্যাডি জিজ্ঞেস করেছিলেন যে, কখন এক্স মেল তৈরি করা হচ্ছে? সেই প্রশ্নের উত্তরে মাস্ক বলেছিলেন, ওটা আসছে।রিপোর্ট অনুযায়ী,বিশ্বের ই-মেল মার্কেটের ৫৩ শতাংশের উপরেই রয়েছে অ্যাপলের ইমেল মার্কেটের দখলে।জি-মেলের হাতে রয়েছে ৩০-৩১ শতাংশ মতো।এছাড়াও আউটলুক, ইয়াহু মেলের মতো প্ল্যাটফর্মও রয়েছে।এরপরও এক্স মেল নিয়ে শুরু থেকেই বড় স্বপ্ন দেখেছেন ইলন মাস্ক। টুইটারের মালিকানা নেওয়ার পর ইলন মাস্ক এর নাম রাখেন এক্স, এরপর থেকেই একে বহুমুখী বা মাল্টিফাংশনাল প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করার স্বপ্ন দেখেছেন তিনি।

    শুধু সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ না থেকে শপিং, পেমেন্ট থেকে ইমেল- সর্বত্র এক্স প্ল্যাটফর্মকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য রয়েছে ইলন মাস্কের। এবার এক্স মেল কতখানি মানুষের মনে জায়গা করে নিতে পারে তাই দেখার পালা।