
পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বই নিয়ে পড়লেই দুই দেশের লেখার মধ্যে পার্থক্য পাওয়া যাবে। দিল্লি পুলিশকে কার্যত সমর্থন করেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর দাবি দুই দেশের লেখকের বই নিয়ে পড়লেই বোঝা যাবে কোনটা সুবোধ সরকার লিখেছেন আর কোনটা বাংলাদেশের সফিকুল ইসলাম লিখেছেন।
তাই বাংলা ভাষায় কথা বললেই সে ভারতবাসী হয়ে যাবে। কিংবা বাংলা ভাষায় কথা বললেই তাঁর নামটা ভোটার লিস্টে থাকবে এটা চলতে পারে না। পরিকল্পিতভাবে ফেক আধার কার্ড দিয়ে ওরা বঙ্গভবনেও ঢুকে পড়েছে বলে দাবি করেছেন শমীক ভট্টাচার্য।
দিল্লি পুলিশের বাংলাদেশি ভাষা উল্লেখ করে বঙ্গভবনে চিঠি নিয়ে তৃণমূল সুর চড়াতেই পাল্টা দিয়েছে শমীক ভট্টাচার্য।






