
ভিন রাজ্যে গ্রেফতার অবৈধ বাংলাদেশিদের পুশব্যাক নিয়ে যখন তোলপাড় দেশ, সেই আবহে এবার রিজেন্ট পার্কে প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় শোরগোল পড়েছে। পরিবারের দাবি বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে এই আতঙ্কে বছর ৬০-র দিলীপ কুমার সাহা আত্মঘাতী হয়েছেন।
রিজেন্ট পার্কের আনন্দপল্লি চাকদা এলাকার বাসিন্দা দিলীপ সাহা ছোটবেলাতেই বাংলাদেশ থেকে এখানে এসেছিলেন। কিন্তু ইদানিং বাংলাদেশে পুশব্যাক করা হবে বলে আতঙ্কে ছিলেন বলে দাবি পরিবারের। রবিবার সকালে বাড়ির মধ্যে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় দিলীপ সাহার ঝুলন্ত দেহ।
ঘর থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট। তাতে অবশ্য তাঁর মৃত্যুর জন্য কাউকেই দায়ী করেন নি দিলীপ কুমার ঘোষ। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।







