
রাশিয়ার সঙ্গে যুদ্ধ অবসানের শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনায় অংশ নিতে তুরস্কে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
প্রেসিডেন্ট জেলেনস্কির নেতৃত্বাধীন প্রতিনিধিদল তুরস্কে পৌঁছেছে। তবে, আমেরিকার বিশেষ দূত স্টিভ উইটকফ আলোচনায় অংশ নেবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।ইউক্রেনের প্রেসিডেন্টের প্রধান সহযোগী আন্দ্রি ইয়েরমাক সোশ্যাল মিডিয়া এক্সএ লিখেছেন, প্রেসিডেন্ট জেলেনস্কির নেতৃত্বাধীন প্রতিনিধিদলের অংশ হিসেবে তুরস্কে পৌঁছেছেন।
তিনি আরো জানিয়েছেন, উইটকফের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রাখছেন।তবে, উইটকফ এখনো নিশ্চিত করেননি যে-তিনি আলোচনায় অংশ নেবেন কি না।






