ছাব্বিশের ৩১ অগাস্ট পর্যন্ত স্ববেতনে চাকরি করতে পারবেন নবম-দশম ও একাদশ-দ্বাদশের যোগ্য শিক্ষক শিক্ষিকারা। পর্ষদের আবেদনে নিয়োগ প্রক্রিয়া শেষ করার সময়সীমা বাড়িয়েছে সুপ্রিম কোর্ট। আগে ২০২৫-র ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছিল আদালত। সেই সময়সীমা বেড়ে ২০২৬ সালের ৩১ অগাস্ট করা হয়েছে। ফলে ২০১৬-র এসএসসির যোগ্য শিক্ষক শিক্ষিকারা আরও ৮ মাস বেতন সহ চাকরি করতে পারবেন। যদিও মধ্যশিক্ষা পর্ষদ ২০২৬-র সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ানোর আবেদন করেছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে যখন চাকরি বাতিল হয়, সেই সময় এবছর ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছিল।
গ্রাম থেকে শহর
News & Much More






