গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata অন্যায়ের বিরুদ্ধে লড়াই মহিলারাই লড়ে নেবে, গর্জন মহিলা সমিতির

    অন্যায়ের বিরুদ্ধে লড়াই মহিলারাই লড়ে নেবে, গর্জন মহিলা সমিতির

    0
    104
    ছবি সৌজন্যে : নিজস্ব

    মহিলাদের ওপর অত্যাচার হলেও পুলিশ নীরব থাকে। মুখ্যমন্ত্রীর কথা চলে। অন্যায়ের বিরুদ্ধে লড়াই মহিলারাই লড়ে নেবে।

    রবিবার ধর্মতলায় সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশে থেকে এই আওয়াজ তুলেছেন সংগঠনের রাজ্য সম্পাদক কনীনিকা ঘোষ। তিনি বলেছেন বামপন্থীরা বারবার অধিকারের জন্য লড়াই করে এসেছে। অন্ধকার কাটিয়ে এগিয়ে চলেছে।

    সন্ত্রাসকে পরাস্ত করতে মেয়েরা প্রত্যেক দিন আক্রান্ত হয়েছে কিন্তু লড়াই থামেনি। মহিলা সমিতির ৩০তম সম্মেলনকে কেন্দ্র করে এই সমাবেশে উপস্থিত ছিলেন বৃন্দা কারাত, মারিয়াম ধাওলে, জাহানারা খান, দেবলীনা হেমব্রম, মীনাক্ষী মুখার্জিরা।