গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk ‘অস্থির’ সময়ে ৫ ঘণ্টায় ৪ নির্দেশ কলকাতা পুলিশের

    ‘অস্থির’ সময়ে ৫ ঘণ্টায় ৪ নির্দেশ কলকাতা পুলিশের

    0
    585
    পুজোর মুখে অস্থির সময়ে নজিরবিহীনভাবে মাত্র পাঁচ ঘণ্টার মধ্যে চারটি নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ। এই সব ক’টি নির্দেশিকা ২ অক্টোবর থেকে জারি হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।
    সেই সব নির্দেশিকায় ভাড়াটে বা পেয়িং গেস্ট সংক্রান্ত নিয়মাবলির পাশাপাশি সাইবার কাফে পরিচালনা, পরিবেশ রক্ষার্থেও বিভিন্ন নির্দেশের কথা বলা হয়েছে। প্রথম নির্দেশিকায় পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, কোনও বাড়িওয়ালা কাউকে তাঁর বাড়ি ভাড়া বা পেয়িং গেস্টদের ব্যবহারের জন্য দিলে তা লিখিত আকারে স্থানীয় থানাকে জানিয়ে রাখতে হবে। দ্বিতীয় নির্দেশিকায় পুলিশ জানিয়েছে, বিশ্বস্ত সূত্রে তাদের কাছে খবর আছে আগামী কিছু দিনে বেশ কিছু মিছিল, সমাবেশ রয়েছে। সেই সব মিছিল বা সমাবেশের কারণে বেশ কিছু এলাকার শান্তিভঙ্গ হতে পারে। শান্তি বজায় রাখতে ওই সকল এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি করার কথা জানিয়েছে পুলিশ। ওই সকল এলাকায় এক সঙ্গে পাঁচ জনের জমায়েত নিষিদ্ধ থাকবে। তৃতীয় নির্দেশিকায় বলা হয়েছে, শহরের সাইবার কাফেগুলিতে বহু লোকের যাতায়াত রয়েছে। সেখানে ইন্টারনেট সংযোগ সহজলভ্য। এই সুযোগকে কাজে লাগিয়ে দুষ্কৃতী বা জঙ্গিরা রাষ্ট্রবিরোধী কার্যকলাপ চালাতে পারে। যার ফলে দেশের নিরাপত্তা তথা এলাকার শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। সাইবার কাফেগুলিকে পুলিশের নির্দেশ— সচিত্র পরিচয়পত্র ছাড়া কাউকে সাইবার কাফে ব্যবহার করতে দেওয়া যাবে না। শহরকে দূষণের হাত থেকে রক্ষা করতে এবং পরিবেশ রক্ষার্থে সব রকমের বর্জ্য পোড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে কলকাতা পুলিশ।