গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Hooghly পাকিস্তানকে নিয়ে সুর চড়ালেন পূর্ণম

    পাকিস্তানকে নিয়ে সুর চড়ালেন পূর্ণম

    0
    110
    ছবি সৌজন্যে : নিজস্ব
    পাকিস্তানে ২২ দিন কি ধরণের নির্যাতনের শিকার হতে হয়েছিল। প্রোটোকল মেনে সেই প্রশ্ন এড়ালেও পাকিস্তানকে সামনে পেলে জবাব দিতে ছাড়বেন না। ওদের লোক এলে বুঝিয়ে দেওয়া হবে।
    সে হুঙ্কার দিয়েছেন পূর্ণম কুমার সাউ। শুক্রবার তিনি রিষড়ার নিজের বাড়িতে ফিরেছেন। আপাতত কদিন ছুটিতে বাড়িতে পরিবারের সঙ্গে কাটাবেন। ২২ দিন পাকিস্তানে থাকার পরও সীমান্তে ফিরতে এতটুকু ভয় পাচ্ছেন না বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। জানিয়েছেন তাঁদের যা প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাতে ভয় পাওয়ার কোনও জায়গা নেই। যা কাজ দেওয়া হবে তাই করবেন। সীমান্তে তো প্রহরা দিতেই হবে।
    এদিকে পূর্ণমকে শুভেচ্ছা জানাতে শনিবার সকালে রিষড়ার বাড়িতে গিয়েছিলেন বিজেপি বিধায়করা।