
চাকরি খেয়ে এখন হাসছে, নাচছে। এসএসসি-র চাকরি বাতিল নিয়ে ফের একবার বিজেপিকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মথুরাপুরের সভায় তিনি বলেছেন বলছে বোমা ফাটাবে। ২৫ হাজার ছেলেমেয়ে চাকরি খেয়ে নিয়ে এখন নাচানাচি করছে। নাম না করে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও আক্রমণ করেছেন তিনি। বলেছেন অবসর নিয়ে তমলুকে যিনি বিজেপির হয়ে দাঁড়িয়েছেন। তিনি যত চাকরি খেয়েছেন বিজেপি বলে খেয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন বিজেপি পার্টি চাকরি কেড়ে নেওয়ার পার্টি। ফের একবার বিজেপিকে চাকরি খোকো বাঘ বলেও আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।









